হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

মো. আনিসুর রহমান সরকার । ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল ও সাব্বির হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠায় পুলিশ। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আনিস উপজেলার রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ির মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে এবং রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সরকার পতনের পর তিনি নিজেকে বিএনপি এবং পরবর্তীতে এনসিপির কর্মী হিসেবেও দাবি করেছেন বলে জানা গেছে। মো. মামুন নামে এক ভ্যানচালককে মারধরের মামলায় গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আবুবকর হত্যাচেষ্টা মামলায়ও আসামি দেখিয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়।

মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ভবতোষ কান্তি দে বলেন, আনিস মেম্বার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও নেশাগ্রস্ত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোক। আনিস মেম্বার ও তাঁর লোকজনদের বিরুদ্ধে এলাকার লোকেরা কোনো কিছু বলার সাহস পায় না।

চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদনে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয় ব্যবহার করা হবে: কৃষিমন্ত্রী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ হবে: কুসিক প্রশাসক টিপু

দুই কোটির বেশি শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম: মাটি লুটে ঝুঁকিতে মহাসড়ক হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

‘বেগমপাড়ায় আমাদের বাড়ি-গাড়ি নেই’— হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু