হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা বাসস্ট্যান্ডে ৩টি বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিনটি বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ দুপুরে হঠাৎ করেই বাসগুলোয় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নগরীর আরও একটি ইউনিট যোগ দিয়ে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাদের অভিযোগ, এসব পরিত্যক্ত বাসে মাদকসেবীরা নিয়মিত যাতায়াত করত এবং মাদকাসক্তরা ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে। এ ছাড়া বাসগুলো দীর্ঘদিন ধরে কোনো রুটে চলাচল করছে না।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসগুলো রয়েল পরিবহন নামের একটি প্রতিষ্ঠানের। ঘটনাস্থলের পাশে থাকা প্রতিষ্ঠানটির কাউন্টার তালাবদ্ধ থাকায় কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে।

মো. ইদ্রিস আরও বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, বাসগুলো প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসে রয়েল পরিবহনের স্টিকার থাকলেও অন্য দুটিতে নেই। ধারণা করা হচ্ছে, তিনটিই একই প্রতিষ্ঠানের। যেহেতু বাসগুলোয় কোনো মেরামতকাজ চলছিল না, তাই আগুন লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রয়েল পরিবহনের কাউন্টার তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে গুলি

কুমিল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোনের মৃত্যু

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ