হোম > সারা দেশ > কুমিল্লা

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার ভানী ইউপি নির্বাচন স্থগিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।  

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন। 

মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 
 

মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ 

জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে। 

এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’ 

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ