হোম > সারা দেশ > কুমিল্লা

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর ‘মেরামত হলো সেই ভাঙা কালভার্ট’

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

অবশেষে মেরামত করা হয়েছে কুমিল্লার দেবীদ্বারের সেই কালভার্টের ভাঙা গর্ত। এতে ৪ /৫টি গ্রামের লোকজনের চলাচলে দুর্ভোগ নিরসন হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। সংবাদ ছাপানোর পর রাতে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ তাঁর নিজস্ব অর্থায়নে কালভার্টের ভাঙা অংশটুকু মেরামত করে দেন।

জানা গেছে, এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়েজ উল্লাহ মাস্টারের বাড়ির পাশের ভাঙা কালভার্টটি দিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন যানবাহনসহ স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ নিয়ে যাতায়াত করেছেন। এ ছাড়া এলাহাবাদ ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম কৃষিপ্রধান হওয়ায় কৃষকদের জন্য এ সড়কটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা তাদের বিভিন্ন কৃষিপণ্য বাজারজাত করতে হয় এ সড়ক দিয়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় কালভার্টের ভাঙা গর্তে বাঁশ ও গাছের ডাল ফেলে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সংবাদ প্রকাশ করায় আজকের পত্রিকার দেবীদ্বার প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পত্রিকায় সংবাদ দেখে দ্রুতই কালভার্টের ভাঙা গর্তটি মেরামত করা হয়েছে। যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক তাই সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজের অর্থায়নেই মেরামত করে দিয়েছি। এটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।’ 

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ