হোম > সারা দেশ > কুমিল্লা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

‘আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়। এ জন্য এখন একটু কম প্রোপাগান্ডা ছড়াতে পারে। যারা চাঁদাবাজি-টেন্ডারবাজি করে তারাই আমাদের বিরুদ্ধাচরণ করে।’

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারুর গ্রামে গণসংযোগকালে এক সভায় কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

সভায় উপস্থিত জনতাকে উদ্দেশ করে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘আমরা যখন বাজার থেকে আপেল কিনি কিংবা খরচ করতে যাই তখন নিজ হাতে তা দেখে নেই, কি নেই না বলেন? আমরা আলু কিনতে গেলেও নিজে দেখে নিজ হাতে ভালোটা কিনি। আগামী পাঁচ বছরের জন্য দেবীদ্বারের নেতৃত্বে যে আসবে তাকে কারও কথায় নয়, আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে যিনি ভালো হবে, তাকেই নির্বাচিত করবেন।’

হাসনাত আরও বলেন, ‘আমাকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে না যে মেরে ফেলবে, আমাকে দেবীদ্বারে আসতেও বারণ করা হয়েছিল। আমি মনে করি, দেবীদ্বার আমার কাছে সবচেয়ে নিরাপদ, আমাকে বাঁচানোর জন্য দেবীদ্বারের নারীরাই যথেষ্ট। তারপর অন্যান্য লোকজন ও আমার বিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামায়াতের নেতারাও আমাকে বাঁচাতে এগিয়ে আসবেন বলে আমি মনে করি।’

দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও উঠানবৈঠকে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি