হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ লাখ বিদেশি সিগারেটসহ আটক ১

 কুমিল্লা প্রতিনিধি 

বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজারটি চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, গতকাল সকালে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজারটি চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিন সকালে আরেকটি অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ছয় বিভাগে অংশ নিচ্ছেন ৫০ খেলোয়াড়

কুমিল্লায় সোহান হত্যা: বৃদ্ধের যাবজ্জীবন, ছেলের খালাস

দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, যুবককে কোপানোর ১১ দিন পর মৃত্যু

দাওয়াত দিতে এসে কিল-ঘুষিতে মধ্যবয়সীর মৃত্যু, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় পিটুনি, হাসপাতালে মৃত্যু

তনু হত্যা মামলা: জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: চৌদ্দগ্রামে ডা. তাহের

৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ