হোম > সারা দেশ > কুমিল্লা

দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া লেভেল ক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম চালু করা হবে।

মন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিবারকে মরদেহ বাড়িতে পৌঁছানোর জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে।

‘বেগমপাড়ায় আমাদের বাড়ি-গাড়ি নেই’— হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

তনুর পোশাক থেকে চতুর্থ ব্যক্তির ডিএনএ শনাক্ত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ৭ মাসের সাজিদকে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না হামে আক্রান্ত সাজিদকে

সরকারের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার পশুর হাটে নতুন আকর্ষণ ‘সুলতান’

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি