হোম > সারা দেশ > কুমিল্লা

প্রবাসীর স্ত্রী হত্যা: দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন যুবক। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে খুন করতে আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছিলেন জা নুরজাহান বেগম। পরে হত্যার এই মিশনে অংশ নেন রুবেল ও জিল্লু নামের আরও দুই যুবক। ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর জা নুরজাহান বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে আজ বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এসব কথা জানান।

গতকাল মঙ্গলবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদিপ্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমের লাশ একটি সেপটিক ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় গতকাল গ্রেপ্তার হন ফেরদৌসী বেগমের জা নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। আজ আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।

আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে ওসি আজিজুল হক জানান, ফেরদৌসী বেগম ও তাঁর জা নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তাঁর দেবরপত্নিকে হত্যার পরিকল্পনা করেন এবং আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। পরে এই হত্যায় অংশ নেন রুবেল ও জিল্লু। গত শুক্রবার (২৭ জুন) সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তাঁর লাশ বস্তাবন্দী করে একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহত ফেরদৌসীর ছেলে ইকরামুল হাসান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে এবং তাঁর জবানবন্দিতে অন্য তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে নিহত ফেরদৌসীর কানের দুল ও গলার চেইন উদ্ধার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার