হোম > সারা দেশ > কুমিল্লা

তিন চাকার যান আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, টহল গাড়ি ভাঙচুর

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা মহাসড়কে ভাঙচুর করা পুলিশের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ তিন চাকার যান (থ্রি-হুইলার) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাঁদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজারসংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ক্ষুব্ধ চালক ও তাঁদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন এবং একপর্যায়ে হামলা চালান।

হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালান। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তনু হত্যা মামলা: সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে পরোয়ানা

বাহাউদ্দিনের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোক: পিপি কাইমুল হক রিংকু

অনিয়ম–স্বেচ্ছাচারিতার অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জন আটক

খুদে ফুটবলারদের সঙ্গে আনন্দে মাতলেন হাসনাত আবদুল্লাহ

চৌদ্দগ্রামে বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

এইচআইভি সংক্রমণে ৫ মাসে ৭ জনের মৃত্যু

কুমিল্লায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সরকার জনসমর্থন হারাতে শুরু করেছে: আসিফ মাহমুদ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালকসহ দুজন নিহত