হোম > সারা দেশ > কুমিল্লা

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ‘বিশ্বযোগ’ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে এক মাসব্যাপী প্রশিক্ষণ নেওয়া ৫০ জন নারীকে ‘বিশ্বযোগ’ প্রকল্পের পক্ষ থেকে সনদ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিশ্বযোগ’ শুধু কয়েকজন নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়; বরং তাঁদের মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। নারীদের হাতের কাজের দক্ষতা যখন অর্থনৈতিক মুক্তি এনে দেবে, তখনই এ কার্যক্রমের প্রকৃত সার্থকতা আসবে। তিনি আরও বলেন, গ্রামের মা-খালা ও বোনেরা নিজেদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সেলাই, বুটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, জুয়েলারিসহ বিভিন্ন বিষয়ে পেশাদার প্রশিক্ষণ নিতে পারবেন। এর মাধ্যমে তাঁরা দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদ শুভ, দেবিদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন এবং প্রশিক্ষক সালমা ইসলাম ও সাবিহা নূর।

অনুষ্ঠানে দেবিদ্বারের নারীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। ‘বিশ্বযোগ’ প্রকল্পের মাধ্যমে এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে এক মাসব্যাপী প্রশিক্ষণ নেওয়া ৫০ জন নারীকে ‘বিশ্বযোগ’ প্রকল্পের পক্ষ থেকে সনদ দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষকদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক