হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

দূর্ঘটনাকবলিত ট্রেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি ও আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। উদ্ধারকাজের কারণে ট্রেনটির যাত্রা ব্যাহত হওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

তবে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে সামগ্রিক ট্রেন চলাচলের সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা