হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় রেললাইনে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রেললাইন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম। তিনি জানান, হারবাং নতুনবাজার এলাকায় রেললাইনে এক ব্যক্তির লাশ পড়ে আছে—এমন তথ্য ফেসবুক ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁরা। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রশিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে গতকাল রোববার রাতে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস সাড়ে ৯টায় হারবাং স্টেশন অতিক্রম করে। রাতে রেললাইনে মানুষের চলাচল নেই। সকালে স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ দেখতে পান।

কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহ জালাল বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর হাত, মাথা ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় না পেলে সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত