হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে মানব পাচারকারীর বাড়ি ঘেরাও বিজিবির, শিশুসহ ৮ ভুক্তভোগী উদ্ধার

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবির অভিযানে আটক নারী মানব পাচারকারীরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় ছয় নারী ও দুই শিশুসহ আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি কর্মকর্তা জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারকারী আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বাড়ি ঘেরাও করে বিজিবি। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে চার নারী সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। তাঁরা সবাই সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার বাসিন্দা।

পলাতক রয়েছেন মূল হোতা আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০)।

বিজিবি জানায়, আটক চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের আটক রেখে সাগরপথে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মানব পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি