হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

অস্ত্রসহ আটক মোহাম্মদ আয়ুব। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত নূর কামাল গ্রুপের সদস্য মোহাম্মদ আয়ুবকে (২৩) অস্ত্রসহ আটক করেছে ১৬ আর্মড পুলিশ।

গ্রেপ্তার আয়ুব নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সৈয়দের ছেলে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার।

কাউছার সিকদার জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর মিলে যে একটি সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মোহাম্মদ আয়ুবকে আটক করা হয়। পরে তাঁর লুঙ্গির ভাঁজের অংশ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়। আটক যুবক ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফে সমুদ্রসৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ নির্বাচিত

কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটে এগিয়ে, বাকি তিনটিতেও ধানের শীষের দাপট

কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে

টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযান: দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২