হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

লাইসেন্স ছাড়াই বিক্রি করছিলেন সার, জব্দ ৪০৩ বস্তা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন।

অভিযানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা অ্যানি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে জীবননগরের দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সার মজুত ও বিক্রি করা হচ্ছিল।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানি জানান, অবৈধভাবে সার মজুত ও বিক্রির কোনো সুযোগ নেই। অভিযানে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা উপস্থিত ছিলেন।