হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি থানচিতে গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

রুমা থানা। ছবি: আজকের পত্রিকা

অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে (৩৮) গ্রেপ্তার করেছে থানচি থানা পুলিশ। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে থানচি উপজেলার বলিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার যিশুরাং ত্রিপুরা জেলার রুমা উপজেলায় ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদুপাড়ার মানলা ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, যিশুরাংয়ের বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা হয়। আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক ছিলেন যিশুরাং।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানিয়েছেন, থানচি থেকে যিশুরাং ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালেও পলাতক সাজাপ্রাপ্ত অন্য আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড