হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাস নিতে গিয়ে আবারও অটোরিকশায় আগুন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলীতে গ্যাস নিতে গিয়ে অটোরিকশায় আগুন। ছবি: আজকের পত্রিকা

গ্যাস নিতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আবারও সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে গেছে। আজ রোববার উপজেলার মইজ্জারটেক এলাকার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গ্যাস নিতে গেলে সিএনজিচালিত অটোরিকশায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান বলেন, ‘ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে অটোরিকশায় আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এর আগে গতকাল শনিবার দুপুরে কর্ণফুলী থানার সামনে একটি চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ