হোম > সারা দেশ > বান্দরবান

অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র-সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে তাঁদের যৌক্তিক দাবির কোনো মূল্যায়ন হয়নি। এবার এই অন্তর্বর্তী সরকার গঠনকালেও অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আদিবাসী প্রতিনিধি সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি তিনি বৈষম্যবিরোধী কিনা তা যাচাই পর্যন্ত করা হয়নি।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বৈষম্যহীন কীভাবে হন এমন প্রশ্নও করা হয় সমাবেশে। শেষে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নিয়োগ দেওয়া এই আদিবাসী প্রতিনিধিকে সরিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়।

উকিং ওয়াং মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী উবাথোয়াই মারমা, এডিশন চকমা, বিটন তঞ্চগ্যা, হিরো খেয়াং, ফেকরু ম্রো, সইনাং খুমীসহ আদিবাসী সমাজের বিভিন্ন ছাত্র-জনতা।

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি

চট্টগ্রামের চন্দনাইশ: ড্রেজারে ক্ষতবিক্ষত সাঙ্গু নদী

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

আনোয়ারায় মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

শহর ছাড়ার আগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহারের অনুরোধ পুলিশের

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

শাহ আমানতে নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে সুপারভাইজার আহত

আশায় বুক বেঁধেছে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

চট্টগ্রামে মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা দাবি পরিবারের