হোম > সারা দেশ > চট্টগ্রাম

১ ঘণ্টা বেশি কাজ করে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমী কর্মসূচি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার সংরক্ষণে সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত এক ঘণ্টা কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।

আজ বুধবার বিকেল ৫টায় অফিস শেষ হলেও প্রকৌশলীরা কর্মস্থল ত্যাগ না করে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্বে অবিচল থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ইতিবাচক আন্দোলন করছি।

‘কারও ক্ষতি না করে আমরা অতিরিক্ত দায়িত্ব পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত সাত দফা দাবির বাস্তবায়নের স্বপক্ষে আমরা এ কর্মসূচি পালন করেছি।’

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল