হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক আহত, হাসপাতালে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহালবাড়ি এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তি এলাকার মৃত নূরনবীর ছেলে।

স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে গোহালবাড়ি এলাকায় ইমরান হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগে ফিরোজকে আটক করে স্থানীয় লোকজন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা পেলেন ১০৭৭ জন

সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবি: ৭০০ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৩ নারীর মৃত্যু

সংঘর্ষে নিহত: পাল্টাপাল্টি ২ মামলার বোঝা বইছে পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ: মুচলেকাতেই হচ্ছে অভিযান, বাড়ছে বাল্যবিবাহ

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের শ্রমের ফসলই এক স্কুলের ৫২ জনের বৃত্তি প্রাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু