হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় নিহত তিনজন নিজ নিজ বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রতিটিকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহার এলাকায় আব্দুল্লাহ বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সুমিয়ারা বেগম এবং আম কুড়াতে গিয়ে নিজামপুরের হাসান আলী বজ্রপাতে নিহত হন । নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা পেলেন ১০৭৭ জন

সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবি: ৭০০ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৩ নারীর মৃত্যু

সংঘর্ষে নিহত: পাল্টাপাল্টি ২ মামলার বোঝা বইছে পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ: মুচলেকাতেই হচ্ছে অভিযান, বাড়ছে বাল্যবিবাহ

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের শ্রমের ফসলই এক স্কুলের ৫২ জনের বৃত্তি প্রাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু