হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি যানবাহন থেকে ১৬৪ বস্তা ডিএপি ও পটাশ সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব সার জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর থেকে একটি ট্রলি ও একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে সারগুলো শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়ায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে যানবাহন দুটি আটক করে কৃষি বিভাগ। তবে এ সময় চালকেরা ঘটনাস্থল থেকে সরে যান।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় থাকা যানবাহন দুটি থেকে ১৬৪ বস্তা ডিএপি ও পটাশ সার উদ্ধার করা হয়। পরে ইউএনওর নির্দেশে সেগুলো শ্যামপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সংরক্ষণ করা হয়। ওই দিন বিকেলে সরকারি নির্ধারিত বাজারমূল্যে প্রকৃত কৃষকদের কাছে সারগুলো বিক্রির ব্যবস্থা করা হয়।

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর

স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক