হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় ছুরিকাহত হয়েছেন দুই পথচারী। এ ছাড়া তাঁদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে রহনপুর-আড্ডা সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পথচারী হলেন রুবেল ও নাজিম উদ্দীন। তাঁদেরকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় গড় ভোট পড়েছে ১৮.৭ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান ‘জামায়াতের ৩০ কর্মীর’, তাঁরা ‘আওয়ামী লীগের কর্মী’ বলছে জামায়াত

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনও বরখাস্ত

হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

বস্তিতে পানি নিয়ে ঝগড়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা, নারীসহ আটক ৭

জামায়াত নেতাকে টুঁটি চেপে শূন্যে ঝুলিয়ে রাখার অভিযোগ বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ