হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ বাজারের ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।

পরে সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের বাসিন্দাদের সঙ্গে এরাদতটোলা ও পাঁকাটোলা গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে মো. কাওসার ও মো. নাঈম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।