হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পাটের জাগ দিতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন নুর কুতুব

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটের জাগ দিতে গিয়ে নদীতে ডুবে নুর কুতুব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত নুর কুতুব উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চক ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, গত তিন বছর ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন কুতুব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পাগলা নদীতে পাটের জাগ দিতে যান তিনি। এ সময় পাটের জাগের সঙ্গে তিনিও তলিয়ে জান। এলাকাবাসী জানতে পেরে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। 

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’    

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর