হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

রাজশাহী প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম রাজধানীতে পৌঁছে দিতে এ রুটে চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমের মৌসুমকে কেন্দ্র করে গত কয়েক বছরের মতো এবারও ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হলো। কিন্তু সব সময়ই যেন এ অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহনের জন্য একটি মালবাহী ট্রেন চলে, সেই চেষ্টা আমরা করছি। এতে রাজশাহীর মানুষ উপকৃত হবে। আশা করছি, এই ট্রেনও চালু করা সম্ভব হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেল শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি আম নিয়ে ছেড়ে আসে। আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূল ও ডিমসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে এই ট্রেনে। ট্রেনটিতে বগি আছে আটটি। প্রতিদিন রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে বিকেল ৪টায়। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। 

এই ট্রেনে রহনপুর থেকে প্রতিকেজি আম নেওয়া যাবে ১ টাকা ৩১ পয়সায়। আর রাজশাহী, আড়ানি, সারদা ও আব্দুলপুর থেকে ভাড়া পড়বে ১ টাকা ১৭ পয়সা। গত কয়েক বছর ধরেই আমের মৌসুমে কিছুদিনের জন্য ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু করা হয়। ট্রেনটিতে রেলওয়ের আইনে পার্সেল মালামাল হিসেবে গণ্য অন্যান্য জিনিসপত্রও বহন করা যায়। 

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা পেলেন ১০৭৭ জন

সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবি: ৭০০ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৩ নারীর মৃত্যু

সংঘর্ষে নিহত: পাল্টাপাল্টি ২ মামলার বোঝা বইছে পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ: মুচলেকাতেই হচ্ছে অভিযান, বাড়ছে বাল্যবিবাহ

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের শ্রমের ফসলই এক স্কুলের ৫২ জনের বৃত্তি প্রাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

পুশ ইন করা চার নাগরিককে ফেরত নিল ভারত

ভোলাহাটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধ নিহত