হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ফেনসিডিলসহ আটক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেলে সদর বারঘরিয়া মহানন্দা ব্রিজের টোলঘর এলাকা থেকে ফেনসিডিলসহ তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া মহল্লার ফারুক আহমেদের ছেলে বর্তমান জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০), পৌর এলাকার নাখরাজপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল। তবে জুয়েলের দলীয় পদের বিষয়ে জানা যায়নি। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দীন সরদার জানান, সীমান্তবর্তী তেলকুপি থেকে চাঁপাইনবাবগঞ্জে একটি মাদকের চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্রিজের টোলঘর এলাকায় ডিবি পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশির চালানোর সময় মোটরসাইকেলে থাকা দুজনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

রাত সাড়ে ৯টার দিকে আটকের বিষয় নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার। তবে ফয়সাল আহমেদ তমালসহ অন্যজন ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত কি-না এ বিষয়ে কিছুই জানাননি ওসি। 

এ দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার জানান, বর্তমানে ফয়সাল আহমেদ তমাল জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। ব্যক্তির দায়ভার কেউ নেবে না। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সংগঠন তাঁদের আশ্রয় দেবে না। আর কেউ যদি মাদক বা মাদক ব্যবসায়ী প্রমাণিত হয়, তাহলে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, রোববার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তারাই মামলার তদন্ত করবেন। 

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর