হোম > সারা দেশ > বগুড়া

কাহালুতে বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে কাহালু স্টেশনের কাছে পৌঁছালে এটি লাইনচ্যুত হয়। তাতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান্তাহার পৌর শহরের দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন বলেন, ‘ওই ট্রেনের চতুর্থ বগিতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে বগুড়া যাচ্ছিলাম। কাহালু রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ অপেক্ষা করে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়া রওনা হচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু আজকের পত্রিকাকে বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বেলা সাড়ে ৩টার দিকে কাহালু স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তাতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বগুড়া স্টেশনে দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা