হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় মেঘনায় পানি বিপৎসীমার ওপরে বইছে, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ

ভোলা প্রতিনিধি ও মনপুরা সংবাদদাতা

মনপুরায় জোয়ারের পানিতে ডুবে গেছে আবাসন প্রকল্পের ঘর। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোলার মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলের ভেড়ির বাইরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজার বাসিন্দা। অন্যদিকে মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, ঢালচর ও কাজীর চরে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, টানা বর্ষণে মনপুরার মূল ভূখণ্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের আবাসন প্রকল্পের ঘরে বসবাসকারী বাসিন্দাদের। বৃষ্টির পানিতে তিন দিন ধরে ডুবে আছে তাদের ঘরবাড়ি। চুলায় হাঁড়ি না ওঠায় অনেকে রয়েছে উপোস, কেউ শুকনা খাবার খেয়ে দিনযাপন করছে। এ ছাড়া উপকূলের সর্বত্রই ২-৩ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে উপকূলের খেটে খাওয়া মানুষ। উপকূলের হাটবাজার বন্ধ রয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। স্থানীয়রা জানান, মনপুরায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে চারপাশের ভেড়িবাঁধের কাজ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জন্য আজকে তাদের এত কষ্ট হচ্ছে।

বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, টানা বর্ষণে ও মেঘনার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, পলিথিন ও কারেন্ট জাল জব্দ

টানা বর্ষণে পানিবন্দী ভোলার হাজারো মানুষ, তলিয়েছে সড়ক-ফসলের মাঠ

দৌলতখানের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, বিক্রি ৯,৩০০ টাকায়

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার

ক্যানসারে নিঃস্ব কৃষক খলিল, অর্থাভাবে বন্ধ হওয়ার পথে চিকিৎসা

ভোলায় অবৈধ ড্রেজার, বাল্কহেডসহ আটক ১৫

পান্তা ভাতেই চলে জীবন, দুই নাতিকে নিয়ে বাঁচার আকুতি রিজিয়া বিবির