হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা বিএনপি নেতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন দলটির সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিষয়টি জানাজানি হলে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে করা মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য আবু সিদ্দিক ও আমিনুল ইসলাম। আর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

সাংবাদিকদের অভিযোগ, ইউএনওর পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেপ্তার

গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে স্মরণ করল ছাত্রদল

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ভোলায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সাপের কামড় খাওয়া সেই জেলের মৃত্যু, অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অনেকে

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

ভোলায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা