হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পাঠকবন্ধুর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

মো. সাইফুল ইসলাম আকাশ, ভোলা প্রতিনিধি

আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধু ভোলা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও পাঠকবন্ধু ভোলা জেলা শাখার সমন্বয়ক মো. সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার সহসম্পাদক ও পাঠকবন্ধু কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান।

এ সময় ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক, চ্যানেল এস ও দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. মনসুর আলম, ভোলা ক্যাবের সভাপতি মো. সুলাইমান, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, কবি ও সাংবাদিক মো. মহিউদ্দিন, নিহার মোশাররফ, ভোলা সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনসহ ভোলার বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা পাঠকবন্ধুর অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধুর সদস্য জাবেদ হাসান।

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে