হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী হাজারো মানুষ

ভোলা প্রতিনিধি ও মনপুরা সংবাদদাতা

ভোলার মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো মানুষ। ছবি: আজকের পত্রিকা

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকায় যাতায়াতের অন্যতম নৌপথ রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাশের ৬০ কলোনি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বুকসমান পানি প্রবাহিত হয়। প্রায় ৬০টি পরিবারের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন। অনেককে ঘরের টিনের ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।

এদিকে, বেড়িবাঁধবিহীন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের চরকলাতলী, কাজীরচর ও ঢালচর এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকা পাঁচ থেকে সাত ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানান কলাতলী ইউনিয়ন পরিষদের সদস্য আমিন তালুকদার।

অন্যদিকে, রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের কোমরসমান পানি পেরিয়ে লঞ্চে ওঠানামা করতে হয়েছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।

৬০ কলোনির বাসিন্দা ইয়াছিন, কামাল, সখিনা বেগমসহ কয়েকজন জানান, দিনে ও রাতে দুই দফা জোয়ারের পানিতে তাঁদের বসতঘর প্লাবিত হচ্ছে। পরিবার-পরিজনকে নিয়ে টিনের চালের ওপর আশ্রয় নিতে হচ্ছে। বিশেষ করে রাতের জোয়ারে চরম আতঙ্কে থাকতে হয়। কখন পানি আসবে, কখন নামবে—এই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে।

রামনেওয়াজ ঘাট এলাকার বাসিন্দা নাহিদ, মোস্তফা ও মমিন তালুকদার জানান, লঞ্চঘাটসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

পাউবোর ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রামনেওয়াজ এলাকার পুরোনো বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাত আটক

আইসিটি ব্যবহারিক পরীক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় এইচএসসি পরীক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ, আহত ১০

টানা ৮ দিনের বর্ষণে ভোলার মনপুরায় পানিবন্দী ২০ হাজার মানুষ

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত,পানিবন্দী ১৫ হাজার মানুষ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, পলিথিন ও কারেন্ট জাল জব্দ

মনপুরায় মেঘনায় পানি বিপৎসীমার ওপরে বইছে, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ

টানা বর্ষণে পানিবন্দী ভোলার হাজারো মানুষ, তলিয়েছে সড়ক-ফসলের মাঠ