হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

গ্রেপ্তার যুবক মো. রাকিব উদ্দিন। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবক মো. রাকিব উদ্দিন হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের অলি উদ্দিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় ফকিরহাট বাজার থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিবকে আটক করা হয়। আজ তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।