হোম > সারা দেশ > ভোলা

ভোলার মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি

মনপুরা সংবাদদাতা

মনপুরা-তজুমদ্দিন নৌপথে চলাচলকারী মেঘনায় ডুবে যাওয়া ট্রলার। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌপথে চলাচলকারী যাত্রীসহ একটি পণ্যবোঝাই ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোতের তোড়ে তজুমদ্দিন ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা মাঝিসহ তীরে উঠতে পারলেও মনপুরার ব্যবসায়ীদের ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে ছেড়ে আসার সময় তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এদিকে আজ বুধবার সকালে ডুবে যাওয়া ট্ৰলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই ট্রলারের মাঝি হিরন। তিনি জানান, লঞ্চ যাওয়ার সময় ঢেউয়ের ধাক্কা ও স্রোতের কারণে মালবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪টি রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল, ভোজ্যতেলসহ অন্য মালামাল নদীতে তলিয়ে যায়।

ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী জানান, ট্রলারটির ধারণক্ষমতার বেশি মালামাল নিয়ে তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে যাত্রা করার পর একদিকে কাত হয়ে যায়। পরে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে ফের তজুমদ্দিন ঘাটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটি স্রোতের তোড়ে ডুবে যায়।

মনপুরার হাজিরহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী কাউছার জানান, ট্রলারে ১২০ বস্তা ব্রয়লার খাবার ছিল। সেগুলোসহ আরও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কমরকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, তজুমদ্দিনের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে।

নদীতে ছয় মাস ধরে নিখোঁজ জেলে, অনিশ্চয়তায় পরিবার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ

সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, থানায় জিডি

ভোলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় একজন আটক

ভোলায় নৌকা থেকে ৪ হাজার লিটার তেল জব্দ

ভোলায় কিশোরীর লাশ উদ্ধার

ভোলায় মাদকসহ দুই যুবক আটক

ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ভোলা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি, দুর্ভোগ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক