হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. মাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের গোলামবাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু মাহিম ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. লোকমান হোসেনের ছেলে। 

বাড়ির স্বজনেরা জানান, মাহিমকে পাশে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এ সময় সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই শিশুর ফুফু সাহিদা বেগম তাকে বাড়ির পুকুরে ভাসতে দেখে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি