হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

ভোলা প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে আটক তিন যুবক। ছবি: আজকের পত্রিকা

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মো. হাসান রাঢ়ী (৩০), মো. সোহেল (৩০) ও দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মো. মমিন বিশ্বাস (৩০)। তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিরা মাদক কারবারি ও সেবনকারী। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।