হোম > সারা দেশ > ভোলা

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গণপিটুনিতে আসিফ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে গতকাল সোমবার রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৬ জনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মামলা গ্রহণের পর গণপিটুনিতে হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাত ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি সালিসি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা হোসেন মাঝির সঙ্গে আসিফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ হোসেন মাঝিকে (৫৫) ছুরিকাঘাত করেন। হোসান মাঝি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পরে স্থানীয় লোকজন আহত হোসেন মাঝিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

এদিকে হোসেন মাঝিকে কুপিয়ে আহত করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হোসেন মাঝির তিন ছেলেসহ একদল লোক আসিফকে রাত সাড়ে ১০টার দিকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

আসিফের মায়ের করা হত্যা মামলার তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মামলা দায়েরের পর রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি