হোম > সারা দেশ > ভোলা

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি

আবু বকর। ছবি: সংগৃহীত

ঢাকার বাসা থেকে ভোলার বোরহানউদ্দিনে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আবু বকর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু বকর দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল। শনিবার সকাল ৮টার দিকে মামা ইমনের সঙ্গে সে ঢাকা থেকে নানাবাড়ি সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে।

বেলা ১১টার দিকে ওই বাড়ির পুকুরে মাছ ধরতে দেখে পুকুরপাড়ে যায় আবু বকর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে