হোম > সারা দেশ > ভোলা

সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, থানায় জিডি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে ‘কুরুচিপূর্ণ ও বিরূপ’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, সোমবার (২০ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বক্তব্য দেন। এ সময় তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশ করে আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে ওই বক্তব্যের ভিডিওটি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, ‘মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে তাঁর আপত্তিকর বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ জবাব দিতে তিন দিনের সময় দিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব না দিয়ে উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের নিয়ে আবারও উসকানিমূলক পোস্ট করেছেন। ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয় এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। তাই আমরা আইনি প্রতিকার চেয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দল কখনোই কারও ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে।’

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, প্রেসক্লাব সভাপতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নদীতে ছয় মাস ধরে নিখোঁজ জেলে, অনিশ্চয়তায় পরিবার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ

ভোলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় একজন আটক

ভোলার মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি

ভোলায় নৌকা থেকে ৪ হাজার লিটার তেল জব্দ

ভোলায় কিশোরীর লাশ উদ্ধার

ভোলায় মাদকসহ দুই যুবক আটক

ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ভোলা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি, দুর্ভোগ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক