হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে ট্রলির চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলিটি আটক করেছেন এলাকাবাসী। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত শিশু আলিফ। বাড়ি চরভূতা ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ডে। বাবার নাম মো. সবুজ মিয়া। 

আলিফের নানা মো. ইয়াছিন আজকের পত্রিকাকে বলেন, ‘বালু ও সিমেন্ট বোঝাই ট্রলিটি জনতা বাজারের উত্তর পাশের পুলের ওপরে উঠতে ছিল। এ সময় পুলে উঠতে না পেরে পিছনের দিকে চলে এসে আলিফকে চাপা দেয়। তখন স্থানীয়রা আলিফকে দ্রুত লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি