হোম > সারা দেশ > ভোলা

অতীতের পুলিশি ব্যবস্থা পাল্টে দেওয়া হবে: বরিশাল রেঞ্জের ডিআইজি

ভোলা প্রতিনিধি

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম বলেন, ‘আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না। অতীতে পুলিশি যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। অতীতের কোনো চিহ্নই আমরা রাখব না। কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি এ কথা বলেন। 

সদ্য যোগদানকৃত ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো অপরাধ দমনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। ভোলা জেলা মাদকমুক্ত, কিশোর গ্যাং, ইভ টিজিং বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া ভোলা জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে।

মতবিনিময় সভায় ভোলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য দেন আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি শাহাদাত শাহীন, দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম আকাশ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার, সাগর চৌধুরী, কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, চ্যানেল এসের জেলা প্রতিনিধি মনসুর আলম, চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি তপু, ডিবিসির জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক