হোম > সারা দেশ > ভোলা

ঘরের আলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে লাবিবা আক্তার (১১) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শিশু লাবিবা উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুর চৌমুহনী এলাকার মুজিবল হক হাওলাদার বাড়ির মোসলেহ উদ্দিন মিজানের। এ ছাড়া সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরের আলনার সঙ্গে শিশু লাবিবাকে ঝুলতে দেখে তার বোন চিৎকার দেয়। এরপর পাশের রুম থেকে ছুটে আসেন তার বাবা-মা। পরে তারা শিশু লাবিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রানা বলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানানো হলে সেখানে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশু লাবিবার মৃত্যুর মূল কারণ জানা যাবে। 

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি