হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

ফারিয়া ওই এলাকার মো. আরিফের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে দিকে ফারিয়াকে অনেক খোঁজাখুঁজি পর বাড়ির দক্ষিণ পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করেন তার মা। পরে আশপাশের লোকজন এসে ফারিয়াকে উদ্ধার করে। চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি