হোম > সারা দেশ > ভোলা

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ২৫ বছরের এক বাক্‌প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ গ্রামের মো. রাকিব (৩০), ওই গ্রামের মো. জুয়েল (৩৫) এবং একই উপজেলার মাওলাকান্দি এলাকার আল-আমিন ওরফে সম্রাট (২০)।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁর গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তজুমদ্দিন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম।

তিনি জানান, ২২ ফেব্রুয়ারি রোববার রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন পরে শশীগজ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যান।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত গ্রেপ্তার আসামিরা মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ভোলায় জয় পেলেন আন্দালিভ পার্থ

ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিজয়ী

ভোলা সদর আসনে আন্দালিভ রহমান পার্থ এগিয়ে

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার নিয়ে উধাও, ভোট গ্রহণ সাময়িক বন্ধ

ভোলায় এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর