হোম > সারা দেশ > ভোলা

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ভোলা প্রতিনিধি

ভোলার সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাতজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর এলাকার আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে এ অভিযান চালানো হয়। ওই দিন গভীর রাতে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭), মো. রাকিব (৩৬), মো. মোতাসিম (৪০) ও মো. মনির (৩১)। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে রাকিবের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, অভিযানের সময় জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত