হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলায় বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পরে স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁদ কাজী শিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাঁর নাম হালিমা বেগম (৬০)। তিনি ওই বাড়ির মো. মফিজুল শিকদারের স্ত্রী।

নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে মফিজুল শিকদার তারাবির নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। সেখান থেকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং তাঁর স্ত্রী বিছানায় পড়ে আছেন। তাঁর কোনো সাড়াশব্দ নেই। পরে তাঁর চিৎকারে স্বজনেরা ছুটে এসে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের দাবি, হত্যাকারীরা পরিচিত কেউ হবে। বৃদ্ধাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও দলিলপত্র নিয়ে গেছে বলে অভিযোগ তাঁদের।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে। বিষয়টি তদন্ত চলছে। তবে এখনো এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে ওসি বলেন, ‘এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। এগুলো আমাদের তদন্তের ভেতরে থাকবে। তবে বৃদ্ধার নাকে হালকা-পাতলা গয়না ছিল। হয়তো সেটা নিয়ে যেতে পারে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।’

বীর মুক্তিযোদ্ধা ডা. তরিকুল আলম চৌধুরী মারা গেছেন

এনআইডির তথ্যে ‘মৃত’ দেখানো হলো জীবিত ব্যক্তিকে, ভোগান্তিতে ইসমাইল

শ্রমিক সংঘর্ষে ভোলায় ৫ ঘণ্টা বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

ভোলায় চোরাই মালসহ গ্রেপ্তার ২

ভোলার চরফ্যাশন: সেচের টানে খাবার পানিশূন্য নলকূপ

ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ, ট্রাকচালক আটক

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩