হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

পতিহার সর্বজনীন শীতলা ও কালী মন্দিরের দরজার রড ভেঙে পূজার বিভিন্ন পিতলের উপকরণ চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় একটি সর্বজনীন শীতলা ও কালী মন্দিরের দরজা ভেঙে নগদ টাকা ও পূজার বিভিন্ন উপকরণ চুরির অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার এলাকার মন্দিরটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে দুর্বৃত্তরা পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরের লোহার দরজার রড ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরের স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা ও পূজার বিভিন্ন উপকরণ নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মিলন দত্ত জানান, আজ সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দরজার রড ও ভেতরে থাকা স্টিলের ট্রাংক ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, মন্দিরটি পতিহার সড়কের পাশে অবস্থিত। এর আশপাশে কোনো বাড়িঘর নেই। এই সুযোগে দুর্বৃত্তরা মন্দিরের লোহার দরজা ও স্টিলের ট্রাংক ভেঙে চুরি করে।

তিনি আরও জানান, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, পূজার উপকরণ, কাঁসা, পিতলের কলসি, থালা, ঝুড়ি, বাটি, গ্লাস, পাজাল, প্রদীপ ও দানবাক্সের টাকা। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

চাঁদা আদায় নিয়ে বিরোধে জেলেদের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণে আহত ৫

অসাধু জেলের জালে মা ইলিশ

আইন লঙ্ঘন করে কলেজের পুকুর ভরাট অধ্যক্ষের

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে