হোম > সারা দেশ > বরিশাল

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল

বরিশালে নারীদের ঝাড়ু মিছিল। ছবি: সংগৃহীত

ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লেজ ছাত্রদ‌লের সাধা‌রণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিনসহ হামলাকারী‌দের বিচারের দাবি‌তে ঝাড়ুমি‌ছিল ক‌রে‌ছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্প‌তিবার দুপু‌রে নতুন বাজার এলাকায় এই বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। এ সময় বিক্ষুদ্ধ নারীরা ঝাড়ু হা‌তে নি‌য়ে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি নতুন বাজার মোড় থে‌কে মরক‌খোলার পুল এলাকা প্রদ‌ক্ষিণ ক‌রে।

বি‌ক্ষোভকারী নারী রেনু বেগম বলেন, ‘২৯ জুন (সোমবার) রা‌তে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিন, ক‌লেজ ছাত্রদল নেতা তা‌মিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃ‌ত্বে আমা‌দের খাবারের দোকানে হামলা চালা‌নো হয়। ছাত্রদ‌লের নেতারা তাদের প্রতিপক্ষ‌ের ওপর হামলা চালা‌তে এসে আমা‌দের দোকানও ভাঙচুর ক‌রে‌ছে এবং আমাকে ও আমার বো‌ন‌কে মারধর ক‌রে রাস্তায় ফে‌লে পি‌টি‌য়ে‌ছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কো‌নো বিচার পাইনি, পু‌লিশ এখনো কাউকে গ্রেপ্তার ক‌রে‌নি।’

অপর নারী সালমা ইসলাম ব‌লেন, ‘নারী‌দের শ্ল‌ীলতাহা‌নির মতো ঘটনা ঘ‌টে‌ছে, চুল ধ‌রে পি‌টি‌য়ে‌ছে। এখ‌নো কো‌নো বিচার হয়‌নি। এমন‌কি সংগঠন থে‌কে তা‌দের বিরু‌দ্ধে কো‌নো ব‌্যবস্থা নেওয়াও হয়‌নি। বিচার না পে‌লে আমরা আবা‌রও মা‌ঠে নাম‌ব।’

বি‌ক্ষোভ মি‌ছি‌লে নারী‌দের পাশাপা‌শি নতুন বাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুদ্ধ সাধারণ মানুষ অংশ নেন।

য‌দিও গতকাল বুধবার নারী‌দের ওপর হামলার অভি‌যো‌গ অস্বীকার ক‌রে ব‌রিশাল প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেলন ক‌রেন ছাত্রদল নেতা ওয়ালিদ। তি‌নি আজ‌কের প‌ত্রিকা‌কে জানান, উল্টো তাঁদের ওপর হামলা চালা‌নো হ‌য়ে‌ছিল।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুন) রা‌তে নতুন বাজার মর‌ক‌খোলার পুল এলাকায় এক‌টি ভাজা‌পোড়া খাবা‌রের দোকা‌নে হামলার অভি‌যোগ ওঠে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়ালিদসহ তাঁর অনুসারী‌দের বিরু‌দ্ধে। এ সময় দোকা‌নের ক‌্যাশবাক্স থে‌কে টাকা ছিনতাইয়ের অভি‌যোগ তো‌লেন হামলার শিকার দুই নারী।

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

ব‌রিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন

অপহরণ মামলা করিয়েছিলেন স্ত্রী, ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর নিজেই গ্রেপ্তার