হোম > সারা দেশ > বরিশাল

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম ‘বাকসু’ অনুমোদনের প্রতিবাদে আজ রোববার বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম ‘বাকসু’ অনুমোদনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিএম কলেজের ছাত্র সংসদ অনেক আগে থেকেই ‘বাকসু’ হিসেবে পরিচিত। ববি সেই নাম নিয়ে টানাটানি করছে।

এর প্রতিবাদে আজ রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নেন বিএম কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এ সময় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ববি শিক্ষার্থীদের ইঙ্গিত করে ‘বাকসু চোর’, ‘বাকসু চোর’ বলে স্লোগন দেন।

সস্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের নাম বাকসু হিসেবে অনুমোদন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএম কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘বাকসু বিএম কলেজের ৭২ বছরের ঐতিহ্য। হুট করে কেউ এসে বাকসু নাম দাবি করবেন, তা আমাদের জীবন থাকতে হবে না। তাঁরা যদি এই নাম নিয়ে টানাটানির সিদ্ধান্ত নেন, তাহলে বরিশালে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

শিক্ষার্থী সুমি হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বাকসু নির্বাচন নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।’

জানা গেছে, বরিশালের বিএম কলেজ ছাত্র সংসদের নাম ১৯৫২ সাল থেকে বাকসু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ববি সিন্ডিকেটে তাদের ছাত্র সংসদের নামও বাকসু হিসেবে অনুমোদন দেয়। এর আগে বিএম কলেজ ও ববি সমঝোতা বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি।

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

চাঁদার দাবিতে আ.লীগ নেতাকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় বিএনপি নেতার

দরপত্র ছাড়াই কলেজের মালপত্র বিক্রি, ট্রাক আটকে শিক্ষকদের থেকে টাকা আদায় বিএনপি নেতাদের

মাদক কারবার নিয়ে বিরোধ: বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান