হোম > সারা দেশ > বরিশাল

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ১১ দলের অবস্থান, স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ১১ দলের স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

গ্যাস-সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের প্রতিবাদে বরিশাল নগরীতে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।

আজ বৃহস্পতিবার নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি শেষে নেতারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সভাপতির বক্তব্যে জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে জনগণের আজ নাভিশ্বাস উঠেছে। হঠাৎ করেই সাধারণ মানুষের হাতে দেওয়া হচ্ছে অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল। এ ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ, মহানগর কর্মপরিষদ মাওলানা হাবিবুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্যসচিব আবু সাইদ খানসহ অনেকে।

বরিশাল বিএম কলেজ: ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল

গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন তরুণের আন্দোলন ছিল না: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস

খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, সংবাদ প্রকাশের পর বদলি আবুল বাসার

বরিশালে বিস্ফোরক সক্রিয় করতে ‘বুবি ট্র্যাপ’, তদন্তে একাধিক সংস্থা

বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়: অ্যাডহক কমিটিতে সভাপতি বিএনপি নেতা, সদস্য স্ত্রী

বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ